
চলমান কঠোর লকডাউনেও করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো। শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালেই দেশের বিভিন্ন স্থানে ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৫০ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জন পজিটিভ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে।