• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে ১৮৭ জনের মৃত্যু

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১
করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড বেড়েই চলছে
করোনায় শনাক্ত ও মৃত্যুর রেকর্ড বেড়েই চলছে

চলমান কঠোর লকডাউনেও করোনায় মৃত্যু ও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। বুধবার (২৮ জুলাই) সকালেই সারা দেশে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে আছেন।  বগুড়ায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন।

ঢাকা বিভাগ
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনায় ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৩১ নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১৬১ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন।

খুলনা বিভাগ
খুলনার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে ৬ জনের মৃত্যু। সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্তের সংখ্যা ৭৬। মাগুরায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন।

বরিশাল বিভাগ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ছিল করোনা পজেটিভ। বাকিরা নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। ১০ জনের মধ্যে বরিশাল ৬, ঝালকাঠি ২, পিরোজপুর ১ এবং পটুয়াখালী ১জন রয়েছেন।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে করোনা ও সংক্রমণে ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৫ জন। কুমিল্লায় করোনায় ৮ জনের মৃত্যু। নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রোগী রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা ও সংক্রমণে ৩ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে করোনায় ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এই জেলায় ৭০৭ টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত হয়েছেন ১৯৫ জন। জেলায় আক্রান্তের হার ২৭ দশমিক ৫৮ শতাংশ।

রংপুর বিভাগ
দিনাজপুরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। রংপুরে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু। ঠাকুরগাঁওয়ে করোনায় ৫ জনের মৃত্যু। কুড়িগ্রামে করোনা আক্রান্ত একজনের ‍মৃত্যু। লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৫৩ ছাড়িয়েছে।
সিলেট বিভাগ
সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৩৬ জন। কেবলমাত্র সিলেট জেলায় আক্রান্ত ৩৪১ জন, মৃত্যু ১৪ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।  


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।