• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

সারা দেশে করোনায় শতাধিক মৃত্যু

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই তালিকায় যুক্ত হচ্ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি সম্প্রতি বেড়েছে সুস্থতার হারও।মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আসা তথ্য অনুযায়ী, সারাদেশে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া
কুষ্টিয়া জেনারেল হাসপপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। 
চট্টগ্রাম
চট্টগ্রামে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। 
 খুলনা
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। 
কুমিল্লা
কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। 
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর
চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। 
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। 
পঞ্চগড়
পঞ্চগড়ে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ৪৩৮ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন। এর আগে সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, সারাদেশে একদিনে ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ায় ১৯ হাজার ৫২১ জনে। ওইদিন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।