নিহত যুবক ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন এলাকার একটি ডিশ লাইনে কাজ করতেন। প্রতিদিনই অনেক রাত করে বাড়ি ফিরতেন তিনি। শনিবার রাতে তিনি বাড়ি ফেরেননি। রোববার সকালে ডিপের ঘরের পাশে পাটক্ষেতে তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।