বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর। জিয়াউল আলম সিদ্দিকী উল্লাস ব্যবসা করতেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাতে মারা যায় সে ।