পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে দীর্ঘদিন ধরে বিকাশের ব্যবসা করতেন ইসাহাক আলী (৩৫)। ভোরে দুর্বৃত্তরা তাকে রাস্তায় একা পেয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্বজনরা এ হত্যার বিচার চেয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানান, মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।