• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

দেশের ১৫ জেলাতেই মৃত্যু দেড় শতাধিক

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেশের গ্রামেগঞ্জেও হানা দিয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রয়েছে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। ভাইরাসটির সংক্রমণে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত দেশের ১৫ জেলায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

খুলনা: খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে ১২৬২টি নমুনা পরীক্ষায় ৪২১ জন শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩.৩৬%।

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় মৃত্যুর হার কমেছে। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

নড়াইল: নড়াইল জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ৭২ বছর বয়সী একজন বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৪ জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জন মারা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.২%।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৬৩ জন। এরমধ্যে ১২৮ জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১৫ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।