• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

এমবিবিএস ডাক্তার পরিচয়ে প্রেম, দেখা করতে গিয়ে ধরা

Reporter Name / ১৭৫ Time View
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

ফেসবুকে সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে এসএম আতাউর রহমান (রানা) নামে এক যুবককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত যুবক নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাস করা এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে তাদের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করে আসত ।

আজ সোমবার (১৯ জুলাই) মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কার সাহা বলেন, অভিযুক্ত যুবক ফেসবুক প্রোফাইলে নিজেকে চিকিৎসক এবং একটি হোটেলের মালিক উল্লেখ করে ধীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার নারীদের সঙ্গে বন্ধুত্ব করে। এরপর প্রতারণার ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। সম্প্রতি মানিকগঞ্জের অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় আতাউরের। বন্ধুত্বের সুবাদে সে কয়েকবার মানিকগঞ্জে এসে মেয়েটির সঙ্গে দেখাও করেছে। এক পর্যায়ে, মেয়েটির কাছ থেকে স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট হাতিয়ে নেয়। পরবর্তী সময়ে বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবি করে।

‘এর ধারাবাহিকতায় আতাউর রবিবার মানিকগঞ্জে মেয়েটির সঙ্গে দেখা করার জন্য এসে যৌন হয়রানি করে। সে সময় মেয়েটির চিৎকারে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। তারা বিস্তারিত শুনে আতাউরের পরিবারকে মেয়েটির কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণালংকার ফেরত দেওয়ার কথা বলে। কিন্তু পরিবারের লোকজন তাকে অপহরণ করা হয়েছে বলে ৯৯৯ নম্বরে ফোন ও জেলা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পেরে তাকে আটক করে থানায় নিয়ে আসে।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আতাউর স্বর্ণালঙ্কার নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ থানায় এজাহার দিলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক নারী মোবাইল ফোনে প্রতারক আতাউরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিচ্ছেন। প্রতারক ওই যুবককে গ্রেফতার করার পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোমবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আদালতের কাছে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে সঙ্গে নিয়ে মেয়েটির কাছ থেকে নেওয়া স্বর্ণের চেইন এবং ব্রেসলেট উদ্ধারে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।