• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পুরা দেশে ১৩৮ জনের করোনা-উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। সোমবার (১৯ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী:
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে  সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের চার জন, নওগাঁ,  চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দুই জন করে এবং পাবনার একজন মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল এবং নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (১৯ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৮ জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের ১৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্তের হার ১১ দশমিক ৬১ শতাংশ। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের চারজন, নওগাঁ,  চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দুইজন করে এবং পাবনার একজন মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল এবং নয়জন উপসর্গ নিয়ে মারা যান। সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৮ জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের ১৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্তের হার ১১ দশমিক ৬১ শতাংশ।
বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ৩ জন। এরা হলেন বরিশালে ৭ জন, ঝালকাঠি ২ জন, পটুয়াখালীর ২ জন, পিরোজপুরে একজন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪০৯ জন। এরমধ্যে ২২৬ জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬ জন। এরমধ্যে ২১ জন পজেটিভ। বর্তমানে এখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৯৪ জন। এরমধ্যে পজেটিভ ৯৯ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৮৬ জনই পজেটিভ। ২০২০ সালের ১৭ মার্চ থেকে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৭১০ জন। এরমধ্যে পজেটিভ ১৬৮৪ জন। এই সময় মোট মারা গেছে ৯২১ জন। আর পজেটিভ ছিল ২৫৩ জন। জেলায় ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১১৩৯৪ জন। শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
কি‌শোরগ‌ঞ্জ:
কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ১৪ জ‌নের মৃত্যু হয়েছে।
লালমনিরহাট:
লালমনিরহাট সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
কুমিল্লা:
কুমিল্লায় করোনায় এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়:
পঞ্চগড়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা:
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ: 
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।
খুলনা: 
গত ২৪ ঘণ্টায় খুলনার ৪টি হাসপাতালে মারা গেছেন ১৩ জন।
কুষ্টিয়া:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ  নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর:
ফরিদপুরে করোনায় ও উপসর্গে মারা গেছেন ৬ জন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।
 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।