• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

সারাদেশে করোনা ও উপসর্গে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সারাদেশে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। আর করোনা নেগেটিভ হয়ে ৪ ও উপসর্গ নিয়েই মারা গেছেন ১৪ জন। এই সময়ে হাসপাতালটির দুটি পিসিআর ল্যাবে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।সাতক্ষীরা:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও ৮ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ।কুষ্টিয়া:

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনা ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ ছাড়াও ২৪ ঘণ্টায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার ৭ বেড়ে ৩৬ শতাংশ হয়েছে।ফরিদপুর:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত ৬ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। পিসিআর ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।বরিশাল:

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৩ জনে। হাসপাতালটির পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩০৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় মোট শনাক্তের সংখ্যা ২০২ জন। এর মধ্যে ৭২ জনই সিটি করপোরেশনএলাকার বাসিন্দা।

টাঙ্গাইল:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ৫৯২টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৩ শতাংশ।ঝিনাইদহ:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৭ জন।খুলনা:

গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে করোনাভাইরাসে আরও ১২ জন মারা গেছেন।

নাটোর:  

নাটোর সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু।চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই মারা গেলেন ১০ জন। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।এ ছাড়া করোনা ভাইরাস ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে ৩ জন, গাজীপুরে ৩ জন, নেত্রকোনায় ৩, রংপুরে ৪, সিলেটে ৭ জন, বগুড়ায় ১৪ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।