• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

টিকিট বিক্রি শুরু, রাতেই ছাড়বে দূরপাল্লার বাস

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শর্তসাপেক্ষে চালু হচ্ছে পরিবহন। ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করলেও অনেকে যাত্রীদের কাছে টিকিট বিক্রিও করছেন।

বুধবার (১৪ জুলাই) গাবতলী বাস টার্মিনালে সরোজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে । দেড় মাস পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ছুটবে পরিবহনগুলো। তবে বাস যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ভাড়া। গাবতলী বাস টার্মিনালে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার সকাল ৯টায় খুলেছে। সকাল থেকে কিছু সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ করে মঙ্গলবার রাতের বাসের টিকিট বিক্রি করছে।

কাউন্টারম্যান মিজান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে গাড়ি চলাচল করবে। ৪০ সিটের গাড়িতে ২০ জন করে যাত্রী নিতে হবে। তবে টিকিট বুকিং হয়ে গেলে আজ রাতেই কয়েকটি গাড়ি বরিশালের উদ্দেশে যাবে।’

যশোর-বেনাপোল রোডের এসপি গোল্ডেন পরিবহনের কাউন্টার সহকারী মেহেদী বলেন, প্রতিটি বাসে ২০ জন করে নেয়ার কথা থাকলেও সকাল থেকে তিনটি বাসের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। রাত আটটার পর থেকে সেসব বাস ছাড়া হবে। প্রতিটি সিটে একজন করে যাত্রী নেয়া হবে। দুই সিটের ভাড়া একজনের কাছে নেয়া হচ্ছে। রাতে খুলনা যেতে আনন্দ পরিবহনের টিকিট কিনেছেন ফরিদ হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। পরিবারের সঙ্গে ঈদ করতে আজ রাতে রওনা দেবেন বলে গাবতলীতে এসে টিকিট নেন।

ফরিদ বলেন, ‘রাতে বাড়ি যাব, টিকিট কিনেছি। টিকিটের দাম সাড়ে ৮০০ টাকা রাখা হয়েছে।’ নিয়মের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি বলে জানান।

অন্যদিকে, সকাল থেকে কাউন্টার খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে অধিকাংশ বাস কাউন্টারগুলোতে। দীর্ঘদিন বন্ধ থাকায় কাউন্টারের ভেতরে থাকা চেয়ার-টেবিল কম্পিউটার ও আসবাবপত্র ময়লা-আবর্জনায় ভরে গেছে। যারা আজ পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত তারা, বৃহস্পতিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।