• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুয়েট শিক্ষার্থীকে ছুরির ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনতাই রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে আসছেন আজহারী রাজশাহীতে সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি পালন বিএনপির আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ২৪ নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধানে রাসিক প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশ পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাদের সাক্ষাৎ

রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে আসছেন আজহারী

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য দিতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করছেন আয়োজকরা। ইতোমধ্যে মাহফিলকে ঘিরে নগরজুড়ে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর সিএন্ডবি মোড়ের নানকিং দরবার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি, সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহীর নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিলকে সুশৃঙ্খল ও সফল করতে মাঠ প্রস্তুতিসহ প্রয়োজনীয় সব ধরনের আয়োজন করা হচ্ছে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ মাহফিল রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।

এ সময় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, রাজশাহীতে এ বৃহৎ ধর্মীয় আয়োজনকে সফল করতে আয়োজকরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছেন। মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও জানান, মাহফিলে সংবাদ সংগ্রহের সুবিধার্থে সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ রাখা হবে। একই সঙ্গে ইউটিউবারদের জন্যও পৃথক স্থান নির্ধারণ করা হবে। এর মাধ্যমে গণমাধ্যমকর্মী ও অনলাইন কনটেন্ট নির্মাতারা যেন সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মাহফিলের প্রতিটি কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাজশাহীর মাটিতে এ বৃহৎ ধর্মীয় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সবার সম্মিলিত দায়িত্ব। এ আয়োজনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলা বজায় রাখা এবং আগত অতিথিদের সহযোগিতা করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নে রাজশাহীবাসীর আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বাত্মক সমর্থন কামনা করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে তাফসীরুল কুরআন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মাওলানা ত্বহা বিন জহুরুল ইসলামসহ আয়োজক কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।