• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুয়েট শিক্ষার্থীকে ছুরির ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনতাই রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে আসছেন আজহারী রাজশাহীতে সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি পালন বিএনপির আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ২৪ নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধানে রাসিক প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশ পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাদের সাক্ষাৎ

রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মো. মীম শেখ (২০); শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. শাকিল হোসেন (২৮); রাজশাহী জেলার মোহনপুর থানার কেশরহাট গ্রামের আ. রবের ছেলে মো. ইসমাইল হোসেন (২০) এবং পবা থানার নওহাটা পিল্লাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাকারিয়া ইসলাম।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে মো. মীম শেখকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. শাকিল হোসেনকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. ইসমাইল হোসেনকে ০১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং মো. জাকারিয়া ইসলামকে ০১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাজশাহী মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।