• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাদের সাক্ষাৎ রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ রাজশাহীর পবায় বিস্ফোরক মামলায় একজন গ্রেপ্তার, খেলনা পিস্তল উদ্ধার দেশে কিডনি রোগী ৩ কোটি ৮০ লাখ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের আলোচনা সভা মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর

পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন এলাকায় ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সড়কে অননুমোদিতভাবে নির্মাণসামগ্রী রাখায় এক মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চ এলাকা, শাহ মখদুম দরগা সংলগ্ন নদীর ধার এবং নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। এ সময় লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে শাহ মখদুম দরগা সংলগ্ন নদীর ধার এবং কল্পনা স্বচ্ছ টাওয়ারের সামনের মোড় থেকে ঢাকা বাসস্ট্যান্ড সড়ক পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে সড়কে অননুমোদিতভাবে নির্মাণসামগ্রী রাখার দায়ে এক মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় রাসিকের উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, পরিচ্ছন্ন কর্মকর্তা ও মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার জিতুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।