• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার, কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা ও ফেয়ারডিল সিরাপ উদ্ধারসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ মহানগরীর বাজে কাজলা কড়াইতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৬) এবং তাঁর স্ত্রী মোসা. রোজিনা খাতুন (৪০) কৌশলে পালিয়ে যান। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২১ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি, বোয়ালিয়া থানায় একই আইনে ১টি এবং রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি নন-এফআইআর মামলা রয়েছে।

অপরদিকে, গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের আক্কাচের মেয়ে এবং মো. মামুন হোসেনের স্ত্রী মোসা. বিলকিস বেগম (৪৫)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলকিস কৌশলে পালিয়ে গেলেও এ সময় টাংগন (টুনাপাড়া) গ্রামের মৃত রহিজ উদ্দীনের মেয়ে এবং আক্কাচের স্ত্রী মোসা. দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে বিলকিসের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি বিলকিস গ্রেপ্তারকৃত দোলোয়ারার সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

অন্যদিকে, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ মহানগরীর গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার দক্ষিণ রেলগেট গ্রামের মীর মোহাম্মদ ফজর আলীর ছেলে এবং বর্তমানে চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় বসবাসরত মীর মোহাম্মদ পারভেজ আলী (৩০) ও বোয়ালিয়া থানার দেবিশিং পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মো. আসাদুজ্জামান ওরফে আশা (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।