• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

মেয়ের জন্মদিনে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ সেঞ্চুরির দেখা গতকালই পেতে পারতেন লিটন দাস। তবে শেষ পর্যন্ত ৮ রানের অপেক্ষায় থাকতে হয় তাকে। সেই অপেক্ষার অবসান হলো আজ। আর বিশেষ এই দিনটি লিটনের কাছে আরও বেশি স্মরণীয়—কারণ আজ তার মেয়ে আনায়রার জন্মদিন।

কন্যার জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক উপহার দিলেন লিটন। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে তার অপেক্ষা করতে হলো মাত্র ২০ মিনিট। ৯৮ রান থেকে মার্কো ইয়ানসেনের বলে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে একটি কাগজ বের করেন লিটন। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা। এই সেঞ্চুরিটা তোমার জন্য।’ এভাবেই নিজের বিশেষ অর্জনটি মেয়েকে উৎসর্গ করেন তিনি।

এর আগে দিনের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান লিটন। সেখানে তিনি লেখেন, মেয়ের বিশেষ দিনে পাশে থাকতে না পারার আক্ষেপের কথা। দূরে থাকলেও তার সব ভাবনাজুড়ে রয়েছে ছোট্ট রাজকন্যা।

মেয়ের সুস্থতা, সুখ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে লিটন আরও লেখেন, সে যেন একজন চমৎকার মানুষ হয়ে বেড়ে ওঠে এবং এভাবেই চারপাশে আলো ছড়ায়। মেয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আবেগঘন সেই বার্তার শেষ করেন তিনি।

এদিন মাঠের সেঞ্চুরি আর মেয়ের জন্য ভালোবাসার বার্তা—দুটিই লিটনের কাছে দিনটিকে করে তুলেছে বিশেষ স্মরণীয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।