• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

একাধিক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের জন্য মেটার বড় সিদ্ধান্ত

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুক একটি অ্যাকাউন্টের অধীনে একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুবিধা চালু করে। ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্রের যোগাযোগ এবং বিভিন্ন আগ্রহভিত্তিক গ্রুপে আলাদা পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দিতে এ ফিচার চালু করা হয়েছিল। এতে নতুন ইমেইল বা আলাদা অ্যাকাউন্ট ছাড়াই একাধিক প্রোফাইল ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা।

তবে কয়েক বছরের মাথায় জনপ্রিয় এ সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা।

ডেটা সংরক্ষণের শেষ সময় ১৪ ডিসেম্বর

মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, ভিডিওসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করে নিতে হবে। নির্ধারিত সময় পার হলে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

গ্রুপ অ্যাডমিনদের জন্য সতর্কবার্তা

যেসব ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইল দিয়ে ফেসবুক গ্রুপ পরিচালনা বা মডারেট করছেন, তাঁদের দ্রুত মূল প্রোফাইলে অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা।

অন্যথায়, কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন

ব্যবহারকারীরা কয়েকটি ধাপ অনুসরণ করে তাঁদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন।

১. প্রথমে ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করতে হবে।

২. এরপর Settings & privacy থেকে Settings অপশনে যেতে হবে।

৩. সেখান থেকে Your information and permissions বিভাগে গিয়ে Export your information নির্বাচন করতে হবে।

৪. এরপর Creator Export অপশনে গিয়ে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইল নির্বাচন করতে হবে। তারপর তথ্য সংরক্ষণের জন্য ডিভাইস বা ক্লাউড ড্রাইভ বেছে নিতে হবে।

৫. সবশেষে প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে অতিরিক্ত প্রোফাইলে থাকা গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট হারিয়ে যেতে পারে। তাই সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।