• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। ইতোমধ্যে সিইসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ। এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

টানা সাড়ে বারো মাসের প্রস্তুতি শেষে নির্বাচন কমিশন। অপেক্ষা তফসিল ঘোষণার। তাইতো বুধবার সকাল থেকেই ইসিতে ছিল অন্য রকম আবহ. রেওয়াজ অনুযায়ী, বেলা সাড়ে এগারোটার দিকে সিইসির নেতৃত্বে বের হয় নির্বাচন কমিশনারদের গাড়িবহর। আশপাশে ছিল বাড়তি সতর্কতা। গন্তব্য বঙ্গভবন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতিকে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে অবগত করেন সিইসি। অনুমতি চান তফসিল ঘোষণার।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। এসময় সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সন্তোষ জানান ইসির সার্বিক কার্যক্রম নিয়েও.

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অফ কান্ট্রি ভোটিং আর ইন কান্ট্রি পোস্টাল ভোট এটার সম্পর্কে উনার কৌতূহল এবং পদ্ধতিগত বিন্যাস এবং প্রযুক্তিগত বিষয়গুলো যে আমাদের স্থানীয় এক্সপার্ট দিয়ে করা হচ্ছে শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন। একটা ভালো সুস্থ এবং অর্থবহ নির্বাচনের জন্য উনার তরফ থেকে যতটা সহযোগিতা সহানুভূতি দেয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না।’

এদিকে, বিকেলে সিইসির কক্ষে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করে বিটিভি ও বাংলাদেশ বেতারে। এরপর কমিশন সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচী।

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দেবেন। উনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন ওখানে তফসিল ঘোষণা করে দেবেন।’

জানা গেছে, আগামী ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে তফসিল ঘোষণা করবেন সিইসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।