• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ তে সিরিজ হার বাংলাদেশের

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩-০ তে সিরিজ জিতে টাইগারদের ওয়াইটওয়াশের লজ্জাও দিলো ক্যারিবীয়রা। তিন ওভার হাতে রেখেই ১৫২ রানের লক্ষ্য তাড়া করে রস্টোন চেজের দল।

সম্মান বাঁচাতে পারলো বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ৩-০ তে সিরিজ খুইয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হয়েছে লিটন দাসের দলকে।

দ্বিতীয় ইনিংসে ১৫২ রানের লক্ষ্যে ব্যাটে নামে ক্যারিবিয়ান ক্রিকেট দল। আধুনিক দিনের টি-টোয়েন্টিতে যা বড় লক্ষ্য নয়। শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেই চাপ সামাল দিতে পেরেছেন ড্যারেন সামির শিষ্যরা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দলে ফিরে পারভেজ ইমন পারেননি নিজেকে প্রমাণ করতে, আউট হন ১০ বলে ৯ রান করে। লিটনও সাঝঘরে ফেরেন মাত্র ৬ রান তুলে। ৪৪ রানে ২ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে বাংলাদেশ।

তবে একপাশ আগলে রেখে এই চাপ কিছুটা হলেও সামাল দেন ওপেনার তানজিদ তামিম। আউট হওয়ার আগে ৬২ বলে খেলেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস। সাথে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ১ হাজার রান করার মালিকও হয়ে যান তামিম। এই মাইলফলকটি করতে তার খেলতে হয়েছে ৪২ ইনিংস। এর আগে টাইগার ব্যাটারদের মধ্যে ৪৫ ইনিংসে দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল তাওহীদ হৃদয়ের।

সম্মান বাঁচানোর ম্যাচটিতে সাইফ-তানজিদ বাদে অন্য ব্যাটাররা দর্শকদের করেছে হতাশ। যেন উন্নতি নয় এই ম্যাচেও অবনতির টালি খাতা নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই দুজন বাদে কেউই পারেননি দুই অংকের ঘরে পৌঁছেতে। ২ উইকেট হারিয়ে ১০০ রান করা বাংলাদেশের ইনিংস থামে ১৫১ রানে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।