• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

বাঘায় ইসলামী ছাত্র শিবিরের কুইজ প্রতিযোগিতা ও কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার বাউসা হারুন-অর-রশিদ শাহ উচ্চ বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘা উত্তর থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির বাঘা উত্তর থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম, এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি বোরহান কবির।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আলী আজম স্যার। তিনি বলেন, “আমরা যেহেতু শিক্ষার্থী, আমাদের মূল কাজ হলো জ্ঞান অর্জন করা। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। যে জ্ঞান মানুষ, সমাজ ও রাষ্ট্রকে উপকৃত করে, সে জ্ঞান অর্জনে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে।”

অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবির বাঘা উত্তর থানা শাখার সেক্রেটারি বোরহান কবির বলেন, “ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মেধা, চারিত্রিক ও নৈতিক গুণাবলিতে শিক্ষিত করে গড়ে তোলার জন্য। তাই আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষামূলক আয়োজন করে থাকি।”

সভাপতি তারিকুল ইসলাম বলেন, “আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশকে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর করে তোলেন, সব ধরনের অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে রক্ষা করেন এবং সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেন।”

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, “ছাত্র শিবিরের ভাইয়েরা আমাদের পড়াশোনায় উৎসাহ জোগাতে বিভিন্ন আয়োজন করে, যেমন— কুইজ প্রতিযোগিতা, কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ও বই পাঠ প্রতিযোগিতা।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন। সবাই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।