• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ফিট থাকলে বিশ্বকাপে খেলতে চান মেসি

Reporter Name / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ অবশেষে ফিফা বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি জানালেন, পুরোপুরি ফিট থাকলে আরও একটি বিশ্বকাপে খেলতে চান তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন তার চোখে সর্বকালের সেরা অ্যাথলেটদের নাম। তিনি বলেছেন— কীভাবে তার আগমনে বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলও।

কাতার বিশ্বকাপকেই নিজের শেষ বলে জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। তাকে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে প্রাণপনে লড়ে যান আর্জেন্টাইন ফুটবলাররা। নিজেও কম যাননি। সবার সঙ্গে দারুণ রসায়নের পাশাপাশি কিংবদন্তি পারফরম্যান্সে পরম আরাধ্য সোনালী ট্রফিটা নিজের করে নেন ক্ষুদে জাদুকর।

দিন গড়াতে থাকে। ইউরোপ ছেড়ে মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী বিশ্বকাপ। সৌদির অঢেল অর্থের প্রস্তাব দূরে ঠেলে লিওর আটলান্টিক পাড়ি দেয়ার ঘটনায় অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলান। ধারণা করেন, পরের বিশ্ব আসরেও খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। তবে এতদিন এ নিয়ে সরাসরি কোন জবাব না দিলেও, এবার পরিষ্কার করলেন নিজের অবস্থান।

লিওনেল মেসি বলেন, ‘সত্যি কথা হচ্ছে— হ্যাঁ, আমি খেলতে চাই। বিশ্বকাপে খেলতে পারা অসাধারণ কিছু। আমি অবশ্যই সেখানে থাকতে চাই। দলকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। যদি আমি সেখানে থাকতে চাই, আমাকে প্রতিটা দিন মূল্যায়ন করতে হবে। যখন আমি ইন্টারের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবো, তখন দেখবো আমি শতভাগ ফিট আছি কি না! আমি সত্যিই খুব আগ্রহী কারণ এটি বিশ্বকাপ। আমরা গেলোবারের চ্যাম্পিয়ন, যদি এবারও সেটি ধরে রাখতে পারি তাহলে দুর্দান্ত হবে। আর জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই স্বপ্ন।’

ফুটবলার থেকে বিশ্লেষক এমনকি সমালোচকরাও একবাক্যে লিওনেল মেসির গ্রেটনেস মেনে নেন। সর্বকালের সেরার তালিকায় অবলীলায় শীর্ষে রাখেন। আর্জেন্টাইন মহাতারকা জানালেন, তার চোখে কারা সর্বকালের সেরা।

মেসি বলেন, ‘আমাদের আর্জেন্টাইনদের কাছে সর্বকালের সেরা এবং আদর্শ হলেন ম্যারাডোনা। তিনি আমাদের কাছে সবকিছু। অন্য খেলার কথা যদি বলি, মাইকেল জর্ডান আছেন। ফেদেরার, নাদাল, জকোভিচ আছেন, তারা টেনিসকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন। বাস্কেটবলে যেমন লেব্রন, স্টেফিরা আছেন। আরো অনেকে আছেন যাদের কথা আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না।’

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির আগমনে পাল্টে গেছে সেখানকার চিত্র। বিশ্বজুড়ে তার দলবদল যেমন আলোড়ন তোলে তেমনি সেখানকার ফুটবলেও সবার নজর ফিরেছে। মেসির চোখে পরিবর্তন কতটা দৃশ্যমান?

এ ফুটবল জাদুকর বলেন, ‘ইন্টার মায়ামি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারাবিশ্বেই এখন অতিপরিচিত নাম। দলটিতে অনেক পরিবর্তন এসেছে। তবে আরো পরিবর্তনের সুযোগ আছে। আর যুক্তরাষ্ট্রের ফুটবলকে আরো বেশি জনপ্রিয় করতে চাইলে সব ক্লাবকে সব ধরণের ফুটবলার সাইন করার সুযোগ দেয়া উচিত। নিয়মনীতির বেড়াজালে আটকে রাখা উচিত নয়। যদি সব ক্লাব সে সুযোগ পায় তাহলে আরো অনেক তারকা ফুটবলার এখানে খেলতে আসবে।’

মেজর লিগেও নিজের ছন্দ ধরে রেখেছেন এলএম-টেন। চলতি মৌসুমে জিতে নিয়েছে গোল্ডেন বল ও গোল্ডেন বুট। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স নিশ্চয়ই মেসিকে আত্মবিশ্বাসী করে তুলবে। সঙ্গে সমর্থকদের দেবে আশাবাদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।