• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

হিজাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য রাবি অধ্যাপকের শাস্তির দাবিতে রাকসুর স্মারকলিপি প্রদান

Reporter Name / ১০৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুনের হিজাব নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে তার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগ বরাবর স্মারক লিপি প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন খান ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ড. আ. আল মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসু নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের ছবি ও ব্যক্তিগত পোশাক, ধর্মীয় বিশ্বাস, টু-কোয়ার্টার প্যন্ট পরে ক্লাস করার ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এ ছাড়া, তিনি পূর্বের একাধিক পোস্টে ‘বোরকা’, ‘কাঠমোল্লা’, ‘মদ’, ‘টু-কোয়াটার’ ও ‘সেক্সুয়াল রেভল্যুশন’—এর মতো শব্দ ব্যবহার করে শিক্ষাঙ্গনে উসকানিমূলক কনটেন্ট প্রকাশ করেছেন। যা শিক্ষকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের গুরুতর লঙ্ঘন।

স্মারকলিপিতে রাকসু পাঁচ দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে ড. আ. আল মামুনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, পূর্ণাঙ্গ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের সুস্পষ্ট নীতিমালা ঘোষণা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ জোরদারে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন।

এ সময় রাকসুর নির্বাচিত নারীবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা বলেন, গতকাল (সোমবার) রাতেই আল মামুন স্যারের করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা সব শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। তার ওই মন্তব্যের বিচার দাবিতে আজ (মঙ্গলবার) আমরা অফিসিয়ালি উপাচার্য বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছি।

তিনি আরও বলেন, আল মামুন স্যার শুধু আমাদেরকেই নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অবমাননা ও হেয় প্রতিপন্ন করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে। যা মুসলিম নারীদের জন্য চরম অবমাননাকর এবং একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক বা ব্যক্তি আর নারী শিক্ষার্থীদের প্রতি এ ধরনের অবমাননাকর মন্তব্য করার সাহস না পায়।

এ বিষয়ে উপউপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন খান বলেন, আমাদের সহকর্মী জার্নালিজম বিভাগের শিক্ষক আল মামুন যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তা আমরাও দেখেছি এবং এটিকে আমরা সীমালঙ্ঘন হিসেবে বিবেচনা করছি। এ ধরনের মন্তব্য কোনো শিক্ষকের করা সমীচীন নয়। তিনি একটি ছাত্র সংগঠনকে ব্যঙ্গ করেছেন এবং সাংবাদিকদের টু-কোয়ার্টার প্যান্ট ও মদের বোতল নিয়ে ক্লাসে প্রবেশের চিত্র দেখার আহ্বান জানিয়েছেন, যা অত্যন্ত অনভিপ্রেত। সবকিছু বিবেচনা করে আমরা মনে করি, তিনি বিশ্ববিদ্যালয়ে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে এমন কাজ করেছেন।

স্মারকলিপি প্রদানের সময় রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক নারগিস খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা, সহমহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, মিডিয়া সম্পাদক মুজাহিদ ইসলাম, সহমিডিয়া সম্পাদক আসাদুল্লাহ গালিবসহ হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।