• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ইংল্যান্ডের বিপক্ষে ইয়ামালকে পাওয়ার আশা স্পেন কোচের ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মশালা মজুরি বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের রাজশাহীতে বিস্ফোরক আইনে মামলা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩ রাজশাহীতে ডিবির অভিযানে আন্দোলনে হামলা মামলার দুই আসামি গ্রেপ্তার আ’লীগের বিচার নিশ্চিত করতে না পারলে দেশ পরিচালনা সম্ভব নয়: সাবেক রাকসু ভিপি রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ মা ইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে ইলিশ শিকারে যেতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। ইলিশের প্রজনন শেষে জালে বিপুল মাছ ধরা পড়বে বলে আশা জেলেদের। তবে নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের।

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে। ট্রলার মেরামত ও জাল-দড়ি গুছিয়ে সাগরে যাবার প্রস্তুতি শেষ করেছে বরগুনার উপকূলের জেলেরা। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবার সঙ্গে সঙ্গে নদী ও সাগরে ছুটবেন তারা।

নিষেধাজ্ঞার আগে ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ না পেয়ে ধার-দেনায় জর্জরিত জেলেরা আশায় বুক বেঁধেছেন, নিষেধাজ্ঞা শেষে প্রচুর মাছ ধরা পড়বে তাদের জালে। তবে নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করায়, মাছ পাওয়া নিয়ে রয়েছে জেলেদের শঙ্কা।

স্থানীয় জেলেদের একজন বলেন, ‘ভারতীয় ট্রলারগুলো যে আমাদের দেশে এসেছে, আমাদের সরকার সেগুলো এতো বেশি ফেরাতে পারেনি।’

তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ প্রশাসনের পাশাপাশি সাগরে কাজ করেছে নৌবাহিনী ও।

বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো.মহসীন বলেন, ‘এ বছর সাগরে লুকিয়ে মাছ ধরার প্রবণতা খুব কম ছিলো। আমাদের নৌবাহিনীর ১৭টি জাহাজ সবসময় বঙ্গোপসাগরে ছিলো। কতিপয় কিছু মানুষ এসেছিলো তারা ধরাও পড়েছে।’

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। জাল সেলাই ও নৌকা মেরামতে এখন ব্যস্ত সময় কাটছে তাদের।

মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে থাকায় জেলেদের মুখে এখন আশার হাসি। তবে নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কাও রয়েছে তাদের মনে।

নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে বলে আশা করছেন প্রশাসনের কর্মকর্তারা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, ‘জাটকাগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে ইলিশ নিয়ে চাঁদপুর জেলার যে সুনাম সেটি অক্ষুণ্ণ থাকবে বলে মনে করি।’

চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দীন বলেন, ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম যেভাবে সফল হয়েছে, তাতে আগামী বছর আমি মনে করি ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে।’

পটুয়াখালীতেও জেলেরা জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তবে নিষেধাজ্ঞার সময়টাতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মেলেনি বলে অভিযোগ রয়েছে জেলেদের।

জেলেরা জানান, তারা সরকারের মা ইলিশ রক্ষার কার্যক্রম মানছেন। কার্যক্রম চালু হওয়ার পর থেকেই জাল তুলে ফেলেছেন। তবে এ কার্যক্রম মেনে চললেও সরকারের দিক থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে জানান তারা।

ইলিশের বাধাহীন প্রজননের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।