• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বিশ্বকাপে পাকিস্তানের বিদায়, এক স্লটের লড়াইয়ে ৩ দল

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে সেরা চারে পা রেখেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গতকাল (মঙ্গলবার) প্রোটিয়াদের কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানেরও আসর শেষ হয়ে গেছে। ফলে শেষ দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে তিনটি দল।

ফাতিমা সানা খানের নেতৃত্বাধীন পাকিস্তান নারী দল এখন পর্যন্ত চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি। ৬ ম্যাচে তারা ৪টিতেই হেরেছে, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কবলে পড়ে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানিতে। এক ধাপ ওপরে থাকা বাংলাদেশের একমাত্র সম্বল পাকিস্তানের বিপক্ষে পাওয়া প্রথম ম্যাচে জয়। পরবর্তী ৫ ম্যাচে টানা হেরে নিগার সুলতানা জ্যোতির দল সবার আগে বিদায় নিশ্চিত করে।

এদিকে, পাকিস্তানকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েই কাল প্রোটিয়া মেয়েরা সেমিফাইনালে উঠেছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লরা উলভার্টের দল সংগ্রহ করে ৯ উইকেটে ৩১২ রান। বৃষ্টির বাগড়ায় তারা ব্যাট করেছে ৪০ ওভার। আফ্রিকান মেয়েদের পক্ষে অধিনায়ক উলভার্ট সর্বোচ্চ ৯০, মারিজান ক্যাপ ৬৮, সুনে লুস ৬১ এবং নাদিনে ডি ক্লার্ক ৪১ রান করেন। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন সাদিয়া ইকবার ও নাশরা সান্ধু।

পরবর্তীতে আবারও বৃষ্টির কবলে পড়লে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। তখন ডিএলএস নিয়মে পাকিস্তানের লক্ষ্যটা দাঁড়ায় ২৩৪। কিন্তু ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ফাতিমা-মুনিবারা কোনোমতে ৮৩ রান তোলে। ফলে তাদের হার নিশ্চিত হয় ১৫০ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন সিদরা নওয়াজ। অন্যদিকে, ক্যাপ সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন প্রোটিয়াদের পক্ষে। টুর্নামেন্টে এই দুই দলেরই একটি করে ম্যাচ বাকি।

পাকিস্তানকে হারিয়ে ৬ ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে সমান ৪ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্টও সমান ৯। নেট রানরেটের ভিত্তিতে এগিয়ে অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া। এই তিনটি দলের সঙ্গে সেমিতে উঠবে আরেকটি দল। সেই দৌড়ে এগিয়ে ভারত। ৪ নম্বরে থাকা হারমনপ্রিত কৌরদের ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারের পয়েন্ট ৪। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ফলে সেমিতে ওঠার মূল লড়াইটা এই দুই দলের মাঝে। এখনও দুই ম্যাচ বাকি উভয়ের।

কাগজে-কলমে টিকে আছে শ্রীলঙ্কাও। চামারি আতাপাত্তুর দল ৬ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে, তবে পরিত্যক্ত হওয়া দুই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট পেয়ে তাদের অর্জন ৪ পয়েন্ট। লঙ্কানরা শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে। ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা প্রত্যেকের সামনেই সমান ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তবে ভারত-নিউজিল্যান্ডের দুটি করে ম্যাচ বাকি থাকায় তাদের সুযোগ বেশি। একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রানরেটের ভিত্তিতে সেমিফাইনাল নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।