প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন এ বছরের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনটি হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে।
মঙ্গলবার, ২১ অক্টোবর রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাবির দ্বাদশ সমাবর্তন। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।