• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো জাপান। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) স্থানীয় সময় দেশটির পার্লামেন্টের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন ৬৪ বছর বয়সী সানাই তাকাইচি। নিয়ম অনুযায়ী, নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি। এর আগে শিগেরু ইশিবার পদত্যাগের পর দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের দলীয় প্রধান হিসেবে বেছে নেন তাকাইচিকে।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করলেও, এখন পর্যন্ত কোনো নারী নেতৃত্ব পায়নি জাপান। তবে সেই ইতিহাসকে পাল্টে দিয়ে এবার প্রথমবারের মতো দেশটির মসনদে বসতে যাচ্ছেন ৬৪ বছর বয়সী সানাই তাকাইচি। মঙ্গলবার জাপানের পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পান তিনি। আর এতেই নিশ্চিত হয় তার প্রধানমন্ত্রী হওয়ার পথ।

জাপানের নিম্নকক্ষে ৪৬৫ আইনপ্রণেতার মধ্যে ২৩৩ জনের সমর্থন প্রয়োজন ছিল তাকাইচির। তবে, ভোটাভুটিতে ২৩৭ আইনপ্রণেতার সমর্থন পান তিনি।

বিবিসি জানায়, মূলত নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় সুগম হয় তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ। এরপর আসে, উচ্চকক্ষের ফল। এতে ২৪৮-এর মধ্যে ১২৫ ভোট পান তাকাইচি। জেতার জন্য প্রয়োজন ছিল ১২৪ ভোট।

জাপানের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থনের প্রয়োজন হয়। যেহেতু উভয়কক্ষেই সমর্থন নিশ্চিত করেছেন তাকাইচি, দ্রুতই সরকার গঠন করবেন তিনি।

এর আগে, পার্লামেন্টের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, সেপ্টেম্বরে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এরপর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের দলীয় প্রধান হিসেবে ভোটাভুটিতে বেছে নেন সানাই তাকাইচিকে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক তিক্ত সম্পর্কের জেরে সামনের দিনগুলোতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে।

১৯৬১ সালে জাপানের নারা প্রিফেকচারে জন্ম নেওয়া তাকাইচির পরিবারের সঙ্গে রাজনীতির তেমন কোনো সম্পর্কই ছিল না। চাকরিজীবী বাবা ও মা ছিলেন পুলিশ কর্মকর্তা। দক্ষ হেভি মেটাল ড্রামার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তাকাইচি। তবে ১৯৮০’র দশকে যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য দ্বন্দ্ব তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

১৯৯৬ সালে প্রথমবারের মতো লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাকাইচি। এরপর ১০ বার জাপানের এমপি নির্বাচিত হন তিনি। দলের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তার বলিষ্ঠ ভূমিকার কারণে তিনি আয়রন লেডি হিসেবেও পরিচিত।

দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিসিন্দা সরকারের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তাকাইচি। এর আগেও দুইবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়েছেন এলডিপির এই নেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।