আফগানিস্তানের হোম ম্যাচ ছিল এটি। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই ম্যাচটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, এই ম্যাচটি আয়োজন করতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন (এএফএফ) অনুরোধ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। পরে এএফসি অনুমোদন দিলে ম্যাচটি ঢাকায় আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।
সম্প্রতি সিঙ্গাপুর, ভূটান, হংকং চায়না ম্যাচগুলো সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। যে কারণে এএফসি ও এশিয়ার সদস্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাফুফে।






















