• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ইতিহাস গড়ে বিশ্বকাপে ‍উঠল ঢাকার চেয়েও কম জনসংখ্যার দেশ

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ মিলে গঠিত রাষ্ট্র কেপ ভার্দে। বিশ্ব ব্যাংকের সর্বশেষ হিসাবমতে, তাদের জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজারেরও কম। অর্থাৎ, বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়েও প্রায় ৯৫ শতাংশ কম দেশটির জনসংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে– ২০২৩ সালে দুই সিটি করপোরেশনের জনসংখ্যা আনুমানিক ১ কোটি ৩ লাখ। সবমিলিয়ে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দে ইতিহাস গড়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে।

আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল (সোমবার) কেপ ভার্দে মুখোমুখি হয়েছিল এসওয়াতিনি’র। ম্যাচটিতে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ৩-০ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে। ব্লু শার্কস–খ্যাত দেশটি বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে ১০ ম্যাচে জিতেছে সাতটিতে। ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে অন্যতম পরাশক্তি ক্যামেরুনের ১৯ এবং লিবিয়ার পয়েন্ট ১৬।

কেপ ভার্দের প্রাইয়ায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। ৪৮ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড ছয় গজ দূরত্ব থেকে গোল করে ডেইলন লিভ্রামেন্তো প্রথম স্কোরশিটে নাম তোলেন। মিনিট ছয়েক পর ভলিতে দ্বিতীয় গোল করেন মিডফিল্ডার উইলি সেমেদো। জয়ের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তবে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়ান ডিফেন্ডার স্তোপিরা। এরপর শেষ বাঁশি বাজতেই বিজয়োল্লাসে মাতে গ্যালারিভর্তি ১৫ হাজার দর্শক।

কেপ ভার্দের ঐতিহাসিক এই মুহূর্তে গ্যালারিতে হাজির হয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। যদিও এসওয়াতিনির বিপক্ষে তাদের শুরুটা ছিল আক্ষেপের। খেলার শুরুর দিকে লিভ্রামেন্তো ও জামিরো মন্তেইরো অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেন। লিভ্রামেন্তোর গোলেই ফের তারা প্রথম উল্লাসের উপলক্ষ্য পায়। যদিও তার জন্য অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। সেমেদোর গোলের পর উল্লাসে ফেটে পড়ে কেপ ভার্দের জাতীয় স্টেডিয়াম।

ফুটবলের সবচেয়ে অভিজাত ও জনপ্রিয় টুর্নামেন্ট বিশ্বকাপে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০১৮ সালে প্রথমবার চূড়ান্ত পর্বে খেলেছিল আইসল্যান্ড। দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। ২০১৩ সালে অভিষেক হওয়ার পর দ্বীপরাষ্ট্রটি সাম্প্রতিক সময়ে আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) বড় চমক দেখায়। পরাশক্তিদের স্তব্ধ করে দিয়ে যদিও তাদের দৌড় থামে কোয়ার্টার ফাইনালে। বর্তমানে ফিফার র‌্যাঙ্কিংয়েও কেপ ভার্দের অবস্থান ৭০তম।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান (বাছাই খেলে আরও ২ দল উঠবে)

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, কেপ ভার্দে (বাছাই খেলে আরও ৪ দল উঠবে)

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ) বাছাইপর্ব চলছে। সেখান থেকে সরাসরি উঠবে ১৬ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।