• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি, প্রস্তুতি লং মার্চের

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আজ দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসেছেন। এতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা সোমবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। অনেক হিসেবও করা হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।’

অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শিক্ষকরা হয়তো মঙ্গলবার (১৪ অক্টোবর) সুখবর পাবেন।’

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে। অথচ বলেছিলেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশে না ফিরলে ব্যবস্থা নেওয়া যাবে না।’

এখন অর্থ উপদেষ্টা ও সচিব না থাকলেও সমস্যা নেই জানিয়েছেন তারা, এমন মন্তব্য করে দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘ঠেলার নাম বাবাজী। গতকাল থেকে সারা দেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন করেছি। সব প্রতিষ্ঠান অচল ও স্থবির হয়ে পড়েছে। আমাদের কোনও শিক্ষক-কর্মচারী শ্রেণি-পাঠ্যক্রমে অংশগ্রহণ করবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।