ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নামছে লিডস-টটেনহ্যাম, আর্সেনাল-ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড-সান্ডারল্যান্ড। রাত সাড়ে ১০টায় চেলসি খেলবে লিভারপুলের বিপক্ষে। অন্যদিকে ইতালিয়ান সিরিয়ায় ইন্টার মিলান মাঠে নামবে ক্রেমোনেজের বিপক্ষে।
আরেক ম্যাচে আতালান্তার প্রতিপক্ষ কোমো। জার্মান বুন্দেসলিগায় আজ রাত সাড়ে ৭টায় উইনিয়ন বার্লিনের বিপক্ষে নামবে বায়ার লেভারকুজেন। একই সময় আরেক ম্যাচে ডর্টমুন্ড খেলবে লেইপজিগের বিপক্ষে। রাত সাড়ে ১০টায় ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।






















