• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির ১০ ফেব্রুয়ারি সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর রাজার ছেলে রাজা হবে, এ রাজনীতি আমরা ভেঙে দিতে চাই: শফিকুর রহমান ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেয়া হবে: জামায়াত আমির একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত আবদুল্লাহ পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জয় পেতে চায় বাংলাদেশ

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে দ্বিপাক্ষিক সিরিজে ছন্দে ফিরতে চায় টাইগাররা। যদিও নিয়মিত অধিনায়ক লিটন দাসের অভাব ভোগাবে দলকে।

শারজায় ম্যাচ শুরু আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টায়।

দেশের ক্রিকেট টালমাটাল বিসিবি নির্বাচন ঘিরে। একের পর এক হাস্যকর নাটকীয়তায় মানুষ বিনোদন পাচ্ছে ঠিকই তবে ভুলতে বসেছে মাঠের ক্রিকেটকে।

অবশ্য মনে রাখার মতো কিছু করতেও পারেননি ক্রিকেটাররা। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে বরাবরের মতই বিদায় নিয়েছে শূন্য হাতে। তাই ক্রিকেটের প্রতি মানুষের আবেগও ফিকে হতে শুরু করেছে। এবার দেশে না ফিরে আরব আমিরাতেই বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে।

লড়তে যাচ্ছে এশিয়া কাপে ব্যর্থ এ দুই দল। গ্রুপপর্ব থেকে বাদ পড়া আফগানরা অবশ্য আসর শেষেই নিজেদের দলটার চেহারা বদলে ফেলেছে। একে একে বাদ পড়েছেন ফজলহক ফারুকি, করিম জানাত, গুলবাদিন নাইবরা। ডাক পেয়েছেন ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদের মত একেবারে আনকোরা কিছু নাম।

বাংলাদেশ দল সেরকম কিছুই করেনি। এশিয়া কাপের দলটায় কেবল একটিই পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সৌম্য সরকার। তবে শেষমুহুর্তেও ভিসা জটিলতাসহ নানা নাটকীয়তা হয়েছে সৌম্যের বেলায়ও।

এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তানকে হারালেও, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান টাইগারদের জন্য স্বস্তিকর নয়। টি-টোয়েন্টিতে ১৭ বারের দেখায় মাত্র ছয়বার জয় পেয়েছে বাংলাদেশ, ১১ জয় আফগানদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।