
প্রিয়জন ডেস্কঃ ঢাকার সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী।
আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকার বাসিন্দারা।
এ কারণে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সে কারণে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।