• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

বাইরের শক্তির ইন্ধনে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা-প্রমাণ পেয়েছে সেনাবাহিনী

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ খাগড়াছড়ির সংঘর্ষকে পরিকল্পিত দাবি করে, এটিকে ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ মনে করছে সেনাবাহিনী। দেশের বাইরের একটি শক্তির ইন্ধনে, এখানকার একটি আঞ্চলিক সংগঠন পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। সমানের দিনগুলোতে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে, দুর্গাপূজা উৎসব ও অবরোধ শিথীল করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে খাগড়াছড়িতে, খুলেছে কিছু কিছু দোকানপাট। আতঙ্ক থাকলেও কাজের তাগিদে ঘর ছেড়ে বাইরে আসছেন মানুষ।

খাগড়াছড়িতে মোড়ে মোড়ে কড়া পাহারায় সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে টহল, চেকপোস্টে তল্লাশির পাশাপাশি, ঝুঁকিপূর্ণ পাড়াগুলো ঘিরে সতর্ক অবস্থায় সবাই।

অবরোধ পরিস্থিতি কিছুটা শিথিল করায় গত দুই দিনের চেয়ে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। খুলছে কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্ক কাটিয়ে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন স্থানীয়রা।

তাছাড়া দুর্গাপূজার উৎসবও চলছে সনাতনী পাড়ায়। তবে পাড়াগুলোতে এখনও স্বস্তি ফেরেনি। বিশেষ করে গুইমারায় সে পাড়াটিতে এখনও ঘরে ফেরেনি অনেকে। সেখানে আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

সকালে সেনাবাহিনী জানায়, পার্বত্য এলাকা নিয়ে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে, যার পেছনে বহিঃশক্তিরও ইন্ধন আছে। সামনে দেশে গুরুত্বপূর্ণ সময়। এ সংঘর্ষ ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ বলেও দাবি তাদের।

সেনাবাহিনীর দাবি, পুরো পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার ষড়যন্ত্র করেছে একটি পক্ষ। সেনাবাহিনী প্রয়োজনে আরও কঠোর অবস্থানে যাবে।

খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, ‘বহিঃশক্তি অথবা এখানকারই একটি মহল তাদেরকে পেছন থেকে সহযোগিতা করছে। সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে, একমাত্র তারাই এখানে সবকিছু নিয়ন্ত্রণ করবে। আমরা এই ইপিডিএফ এবং তারুণ্যের সংগঠনগুলোকে সব সময় আহ্বান জানাই যে, পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সব সময় এ অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

খাগড়াছড়ি সদরের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, ‘আমরা সজাগ আছি এবং তাদের আমরা যেমন নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়, সেনাবাহিনী কঠোর হস্তে তা দমন করার জন্য প্রস্তুত।’

অবরোধ শিথীল হলেও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও ঢাকা, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ এখনও বন্ধ। আটকে আছে যাত্রী ও পণ্যবাহী শত শত যানবাহন। এখনও পযর্ন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জেলার নিদির্ষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি রাখা প্রয়োজন বলছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।