প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাওয়া একটি ট্রাক ভুইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক ইজিবাইক চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠান বলে জানা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুল করিম জানান, দুপুরে সাইনবোর্ডগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভূইগড় ওভারপাস থেকে নিচে পড়ে যায়। এ সময় মোহর উদ্দিন মিয়া নামে এক ইজিবাইক চালক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছে।






















