• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় এবার ‘জনতার হাতে’ অস্ত্র তুলে দিল ভেনেজুয়েলা

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ মাদকবিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা চূড়ান্ত হলে এ অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। এদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষরা অস্ত্র হাতে খোলা রাস্তায় নিচ্ছেন প্রশিক্ষণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মোতায়েন ও তাদের হামলায় অন্তত ১৭ জন নিহত হওয়ার পর একে ‘অঘোষিত যুদ্ধ’ আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। এরপরই বয়স্ক নাগরিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়া’- বাহিনীকে আবার সক্রিয় করেছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

শহরের ২৩ দে এনরো এলাকায় বসবাসকারী ৬৮ বছরের এডিথ পেরালেসও আবার প্রস্তুত হচ্ছেন সামরিক পোশাকে রাস্তায় নামতে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের আহ্বানে ২০০৯ সালে গঠিত এই বাহিনীটিতে তরুণ বয়সে যোগ দিয়েছিলেন তিনি। পেরালেসের ভাষায়, ‘আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে। ডাক এলেই আমি রাস্তায় নামব।

রাজধানীর পেতারে এলাকাজুড়ে শনিবার দুপুরে ‘জনগণের কাছে ব্যারাক্স’ নামে সামরিক মহড়া চলে। রাশিয়ার নির্মিত ট্যাংক, পোস্টার, লোড না করা রাইফেল নিয়ে স্থানীয়দের অস্ত্রচালনার প্রশিক্ষণ দেন সেনারা। নারী, পুরুষ, এমনকি শিশু পর্যন্ত ভিড় জমায় মহড়ায়। ৬৯ বছরের ফ্রান্সিসকো ওহেদা গরম রাস্তায় লুটিয়ে পড়ে যুদ্ধের ভঙ্গিতে শুয়ে ছিলেন। হাতে ধরা একে-১০৩ রাইফেল। উত্তেজিত কণ্ঠে বলেন, ‘প্রয়োজনে প্রাণ দেব। এমনকি বিড়ালগুলোও বেরিয়ে আসবে মাতৃভূমি রক্ষায়।’ ৬৭ বছরের গ্লাদি রদ্রিগেজের অঙ্গীকার, ‘আমরা যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসন মেনে নেব না।’

আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেনিগনো আলারকন মনে করেন, মিলিশিয়ার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ নয়, বরং মানবঢাল হিসেবে ব্যবহার করা। এতে সম্ভাব্য যুদ্ধে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়বে, যা মার্কিন বাহিনীকে চাপে ফেলতে পারে। মাদুরোর দাবি, ৮২ লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভে আছেন। তবে এ সংখ্যা নিয়ে অনেক প্রশ্ন আছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেওয়া এক ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে ‘অবৈধ ও সম্পূর্ণ অনৈতিক সামরিক হুমকি’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের মাথার ওপর যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছায়া নেমে এসেছে, তার বিরুদ্ধে কারাকাস দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।