• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

আগামী বছর থেকে চালু হচ্ছে মাদরাসায় ব্যবসায় শিক্ষা

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে মাদরাসার নবম শ্রেণিতে এই বিভাগ চালুর প্রস্তুতি নিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগ্রহী মাদরাসাগুলোকে আবেদনের জন্য আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থায় একসময় একমুখী তথা শুধু মানবিক বিষয় চালু ছিল। পরবর্তীতে বিজ্ঞান বিষয় চালু হয়। বিজ্ঞানের মাধ্যমে মাদরাসাপড়ুয়া ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে; বিভিন্ন দেশে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় এ বছর সিদ্ধান্ত হয়েছে যে, মাদরাসায় ব্যবসায় শিক্ষা বিভাগ খোলা হবে। এই কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে একাধিক সেমিনার-ওয়ার্কশপ করে পাঠ্যবই চূড়ান্ত করা হয়েছে। বই প্রকাশের দায়িত্ব এনসিটিবির। আমরা তাদের কাছে বইয়ের পাণ্ডুলিপি হস্তান্তর করব।

তিনি আরো বলেন, আমরা মনে করি মাদরাসা থেকে পড়ে সব সেক্টরে লোক যাওয়া দরকার। সেজন্য আগামী জানুয়ারি থেকেই নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করব।

বোর্ডের চেয়ারম্যান বলেন, যাদের সক্ষমতা আছে, ছাত্রসংখ্যা বেশি, মানবিক ও বিজ্ঞান আছে, এ বছর অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১০০ ছাত্র আছে, তারা আবেদন করতে পারবে।

তিনি বলেন, ব্যবসায় শিক্ষা খুললে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক পেতে সময় লাগবে। তার আগ পর্যন্ত যাদের নিজ উদ্যোগে পার্টটাইম শিক্ষক নিয়োগের সক্ষমতা আছে, তারা আবেদন করতে পারবে। ক্লাসরুমের সংকট নেই, অবকাঠামোগত সমস্যা নেই—এ ধরনের শর্ত দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আবেদনগুলো যাচাই-বাছাই করে সংখ্যা যত কমই হোক না কেন, চালুর অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, কারিকুলাম ও পাঠ্যবই প্রস্তুত করার পরও আওয়ামী সরকারের বাধায় এতদিন ব্যবসায় শিক্ষা শাখা খোলা যায়নি। এখন ব্যবসায় শিক্ষাধারাকে ইসলামিকরণের দিকে যাচ্ছে মাদরাসা বোর্ড। এজন্য সিলেবাস কারিকুলাম নতুন করে ডিজাইন করা হচ্ছে।

আগামী শিক্ষাবর্ষে নবম এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আলিম পর্যন্ত এই শাখা চালু হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত এক নোটিসে এ বিষয়ে মাদরাসা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোয় ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালু করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।