নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আজ সকাল ৭টার দিকে বাইসাইকেল নিয়ে প্রাণ কোম্পানিতে কাজে যাচ্ছিলেন ছাতনী ইউনিয়নের হারিগাছা গ্রামের দিদারুল ইসলাম। এসময় বনবেলঘড়িয়ার সরকারী শিশু পরিবারের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের মৃত্যু হয় তার।
এ ঘটনায় পরে স্থানীয়রা ট্রাক চালকের শাস্তির দাবিতে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে আটকে পরে বিপুল সংখ্যক যানবাহন।
এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ ট্রাক চালককে একডালা এলাকা থেকে আটক করে। পরে প্রায় দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেয় স্থানীয়রা।






















