• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে এজিএস পদপ্রার্থীসহ ৩ সদস্যের পদত্যাগ, লড়বেন সতন্ত্র হয়ে

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে পদত্যাগ করেছেন প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেটে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি দেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, “সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার উপর। আমাদের ভেতরে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে অনেকে ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন। আমিও সেই ধারাবাহিকতায় আজ প্যানেল থেকে সরে যাচ্ছি। এই প্যানেলের প্রতিটি প্রার্থী অত্যন্ত যোগ্য। তারা যদি জয়ী হন, অবশ্যই রাকসুর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবেন।”

তিনি আরও বলেন, “আমি আসন্ন রাকসু নির্বাচনে এজিএস এবং সিনেট সদস্য এই দুইটি পদে মনোনয়ন জমা দিয়েছিলাম। কিন্তু বাস্তবতায় আমার পক্ষে একসাথে দুইটি পদে প্রচারণা চালানো সম্ভব হচ্ছে না। যেহেতু রাকসুর মূল কার্যকারিতা সিনেটের মাধ্যমেই বাস্তবায়িত হবে, যেখানে নির্বাচিত সিনেট সদস্যরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন, তাই আমি কেবল সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে ‘আধিপত্য বিরোধী ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, “প্যানেলে অনেক প্রার্থী থাকলেও তার নিজের প্রচারণা নিজেকেই চালাতে হয়। তিনি কোন অদৃশ্য কারণে প্রচারণা চালায় নি, আমরা তা অবগত নই৷ এটা এমন না যে তিনি দাড়ালেই এজিএস হয়ে যাবেন, হয়তো তিনি কন্ফিডেন্স পাচ্ছেন না এই পদে প্রতিদ্বন্দ্বীতা করতে। তিনি আমাদের প্যানেল থেকে পদত্যাগ করেছেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই। প্যানেল থেকে পদত্যাগ বিষয়ে আমাদের সাথে তার কোনো তার কোনো কথা হয়নি।”

উল্লেখ্য, এর আগে এই প্যানেল থেকে সরে দাঁড়িয়েছিলেন মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহির আমিন এবং মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক প্রার্থী এম শামীম। তারা বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।