
প্রিয়জন ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।
কেন্দ্রীয় ছাত্র সংসদের কোনো পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে হলে একজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনে ৩০০ টাকা জমা দিতে হবে। অন্যদিকে হল সংসদের মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ সমাপ্তির পরপরই গণনা শুরু হবে