• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

রাকসু নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেন

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নাঈমের প্রার্থিতা বিশেষভাবে শিক্ষার্থীদের নজর কেড়েছে।

নাঈম হাসান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ আমার মূল দায়িত্ব হিসেবে দেখব। ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ, ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে সমাজকল্যাণের বিষয়গুলো নিয়েও আমি আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল শিক্ষার্থী এবং বিভিন্ন সমস্যায় পড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমি চাই রাকসু নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পছন্দের যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। ভোটের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন, নাঈম হোসেনের প্রার্থিতা রাকসু নির্বাচনে এক ইতিবাচক বার্তা বহন করছে। তার অংশগ্রহণ দেখাচ্ছে, শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে বাধা নয়।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।