• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

আসন্ন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সামনে দুর্গাপূজায় আবারো সারাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। গত বছরের ন্যায় এ বছর সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, গতবার কিন্তু আপনাদের সহযোগিতায় দুর্গাপূজা খুব ভালোভাবে হয়েছে। এজন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। গত বছরের মতো এ বছরও দুর্গা পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। এটার কতগুলো স্টেকহোল্ডার রয়েছে। এরমধ্যে জনগণ, তারা কতটুকু অংশগ্রহণ করবে, সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল, তারা নির্বাচনটা কীভাবে করছে। এছাড়া নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং প্রধান উপদেষ্টার যেই আশা একটা উৎসবমুখর নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজ এটা আমরা পুরোদমে করে যাব। এরই মধ্যে আমরা মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ সম্পন্ন করেছি। আমরা আশা করব, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার, এ ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না।

‎পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন মাথা থেকে মুছে ফেলবেন। আরেকটি অনুরোধ, আপনারা সমাজ থেকে দুর্নীতি এবং মাদক কমাতে পারেন কিনা। যদি সহযোগিতা করেন, এটা আমরা সমাজ থেকে কমাতে পারবো। যদিও আমাদের সময় খুব একটা নাই, আমরা সেকেন্ড স্টেজে, আমরা এখন ইলেকশন মডিউলে চলে গেছি। তারপরও নির্বাচনের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে।

‎পুলিশ ইচ্ছা করলে পারেন না তা নয়— উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আপনারা জাতিকে দেখিয়ে দিয়েছেন, পুলিশ একটা ফেয়ার নিয়োগ করতে পারে। সাংবাদিকরা অনেক সময় ছোটখাট বিষয়ে অনেক কিছু বলে, এবার নিয়োগ সম্পর্কে তারা কিন্তু কিছু বলতে পারেনি। এখন বলার পরে তারা ছোটখাটো ভুল ধরবে কিনা আমি জানি না। নিয়োগটা নিরপেক্ষ হয়েছে। আমি আইজিপি বা কারও কাছে নিয়োগের জন্য একটা নামও দেইনি। আমাদের মন্ত্রণালয় থেকেও কেউ দেয়নি। এজন্য নিয়োগ প্রক্রিয়াটা খুব ভালোভাবে করতে পেরেছেন, যার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। পোস্টিংয়ের ক্ষেত্রে আমি সব পারি নাই। যেহেতু পারি নাই, এজন্য বলছি নির্বাচনের আগে এটা আমি লটারির মাধ্যমে করে দেবো। যেটা আমি প্রতিজ্ঞা করেছি, অন্তত একটা যেন আমি করতে পারি। এটাতে অনেক প্রতিবন্ধকতা, বাধা আসবে। আমি কারও কোনো কথা শুনবো না। এটা লটারির মাধ্যমেই হবে, যদি আমি থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।