
প্রিয়জন ডেস্কঃ রাজধানীর রমনা এলাকায় হামলায় আহত হয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ২৯ আগস্ট রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অনেক নেতাকর্মী আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার।