• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাকসু নির্বাচনঃ দুই দফা দাবিতে ছাত্রদলের ফের অবস্থান

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার এবং ছাত্রদলের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

অবস্থান কর্মসূচিতে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “আমরা ছাত্রদল সবসময় চেষ্টা করি গতানুগতিক ধারার বাইরে রাজনীতি করতে। আমরা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করি৷ প্রথম বর্ষের অনেকেই আমাদের অনুরোধ করেছে যেন তারা রাকসুতে ভোটাধিকার পায় এটা আমরা নিশ্চিত করি৷ সে কারণেই আমাদের এই আন্দোলন। এখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। একই দাবিতে আজ আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।”

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমাদের নারী কর্মীদেরকে ছাড় দেয়নি গতকাল। তারাও হেনস্তার শিকার হয়েছে। প্রশাসনকে এই ঘটনার দায় স্বীকার করতে হবে। আর আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। দাবি মেনে নিলেই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করবো। এছাড়া এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।” অভিযোগ এসেছে, গতকাল রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পালনের সময় ছাত্রদলের কয়েকজন নারী কর্মীরা হেনস্তার শিকার হন।

রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাবিহা আলম মুন্নি বলেন, “গতকাল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এরপর হঠাৎ একদল শিক্ষার্থী এসে আক্রমণাত্মক ভঙ্গিতে আমাদের সাথে তর্ক করতে থাকে। এক পর্যায়ে আমরা তাদের সাথে কথা বলতে গেলে এক নারী কর্মীর হিজাব ছিড়ে ফেলে যা সেফটিপিন দিয়ে আটকানো ছিলো। একপর্যায়ে আমাদের অন্যান্য নারী কর্মীদের সাথেও ধ্বস্তাধস্তি শুরু করে।”

এবিষয়ে রাকসু নির্বাচন কমিশনের একাধিক সদস্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন ধরেননি।

তবে বিশ্ববিদ্যালয় উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, “এটা নিয়ে আজ সকালে আমি নির্বাচন কমিশনারের সাথে বসেছি। এক্ষেত্রে নির্ধারিত তারিখ (২৫ সেপ্টেম্বর) রেখেই কোনোভাবে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে।”

চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন, এখনো এবিষয়ে আলোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, গতকাল প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও পরবর্তীতে তালাবদ্ধ করেন রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, মেহেদী সজীবসহ আরো কিছু সাধারণ শিক্ষার্থীরা তালা ভাঙতে উপস্থিত হয়৷ পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়। এসময় ধ্বস্তাধ্বস্তির ঘটনায় প্রায় ৭ জনের মতো আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।