• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

আবার রাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ ছাত্রদলের দেওয়া তালা ভেঙে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়ার পর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফলে ফের মনোনয়নপত্র বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়নপত্র নিতে ভিড় জমিয়েছেন ছাত্রশিবিরের প্যানেল, সাধারণ শিক্ষার্থী ও সাবেক সমন্বয়করা।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নতুন করে আবার মনোনয়ন তোলা শুরু হয়।

এ সময় রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেতাউর রহমান বলেন, মনোনয়নপত্র বিতরণের কাজ আবার শুরু হয়েছে। যারা মনোনয়ন পত্র সংগ্রহ করতে আগ্রহী তাদেরকে আজই মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে সেখানে ছাত্রদলের কর্মসূচি দেখতে পারি। তাদেরকে প্রতিরোধ করে তালা ভেঙে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এখানে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখতে পেয়েছি যা একটি স্বাধীন নির্বাচন পরিচালনা করার জন্য উদ্বেগজনক।

আরেক সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বলেন, ছাত্রদল যাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে এসেছে তাদের তো এখনও হল সংযুক্ত, আইডি কার্ড কোনো কিছুই হয়নি। এটাকে সামনে রেখে তারা রাকসু বানচালের ছক কষছিল আমরা তা প্রতিহত করে সঠিক সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

এর আগে সকাল ৯টা থেকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়। পরবর্তীতে দীর্ঘ সময় সাধারণ শিক্ষার্থী ও সমন্বয়কদের সঙ্গে মুখোমুখি অবস্থানের ফলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ের একপাশে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।