• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

রাকসুর ইতিহাস এ প্রথমবার ভিপি পদে নারী প্রার্থী

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী শিক্ষার্থী তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি ভিপি পদে প্রার্থী ঘোষণা করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে নারী ভোটারদের সমর্থন পাওয়ার লক্ষ্যে অংশ নেবেন তাসিন।

রাকসু নিয়ে সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে জানতে চাইলে তাসিন বলেন, ‘রাকসু আসলে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে লেজুড়বৃত্তিক সংগঠনগুলোর দাবির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে, তা হতাশাজনক। বারবার তফসিল পরিবর্তন এবং নির্বাচনের তারিখ পেছানো শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি করেছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। নারী প্রার্থী হিসেবে বিষয়টা আমার জন্য আরও ভয়াবহ হতে পারে। সাইবার বুলিং ও নিরাপত্তা নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শুধু প্রার্থী নয়, ভোটাররাও অনিশ্চয়তায় আছে।’

জয়ের সম্ভাবনা নিয়ে তাসিন বলেন, ‘আমার কাজ, ইশতেহার আর কর্মকাণ্ড দেখে যদি শিক্ষার্থীরা আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা নির্বাচিত করবেন। তবে নির্বাচিত হই বা না হই, উন্নয়নমূলক কাজ চালিয়ে যাব।’

নারী প্রার্থী হওয়ার কারণে প্রতিবন্ধকতা প্রসঙ্গে তাসিন বলেন, ‘আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আসা মেয়ে। কোনো সংগঠনের সাপোর্ট, বড় ফান্ডিং বা কর্মী বাহিনী নেই। নারী হওয়ায় বুলিং ও হ্যারাসমেন্টের শঙ্কা বেশি। তবে সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।’

রাকসু প্রতিষ্ঠার (১৯৬২) পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ১৪টি নির্বাচনে কোনো নারী প্রার্থী বা নির্বাচিত ভিপি ছিলেন না। ৩৫ বছর পর আসন্ন নির্বাচনে তাসিন খানই প্রথম নারী ভিপি প্রার্থী। এছাড়া ছাত্রী হল থেকে আরও কয়েকজন শিক্ষার্থী শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১ থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৬ ও ৭ সেপ্টেম্বর বাছাই, ৮ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এবং ১১ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ সেপ্টেম্বর হবে রাকসু নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।