স্থানীয়রা জানান, বসত বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেয়া ছিল। ভোর সাড়ে ৫ টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাচোল উপজেলায় মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা থানায় দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।






















