
প্রিয়জন ডেস্কঃ ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের শিক্ষার্থীরা।
রোববার বেলা ১২টায় নগরীর হেতেমখাঁ এলাকায় এ কর্মসূচি পালনকালে তারা নেসকো কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে রাখে।
আন্দোলনরত শিক্ষার্থী আবু নাঈম বলেন, “নেসকোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এটি চলতে দেওয়া যায় না।
“আমরা তিন দফা দাবি তুলে ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়নের করতে হবে।”
দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
উপ-সহকারী প্রকৌশলী (৮ম গ্রেড) পদে সব ধরনের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে।
বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশের বেশি প্রমোশন নিয়ে যেসব চাকরিজীবী রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে
ওই সময় তারা রুয়েটের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।