
প্রিয়জন ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
রোববার রাতে জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রোববার বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন।’