• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ২৩ ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে শক্তহাতে প্রতিহত করার আহ্বান জামায়াত আমিরের একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল

সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা; শিক্ষার্থীদের ৬ দাবি পূরণে অঙ্গীকার

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি প্রত্যেকটা যৌক্তিক। তাদের ৬ দফার সঙ্গে সরকার একমত। সবগুলো দাবি পূরণ করবে সরকার। যে বাহিনী থেকে খারাপ ব্যবহার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। মাইলস্টোন স্কুলে কন্ট্রোলরুম রুম বসানো হবে। সেখান থেকে ঘণ্টায় ঘণ্টায় সবশেষ তথ্য দেয়া হবে।’ এসময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর খারাপ আচরণের জন্য সরকারের পক্ষে ক্ষমা চান আইন উপদেষ্টা।

 

এর আগে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুইজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে আসেন। কলেজ থেকে বের হতে গেলে শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কলেজের পাঁচ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে প্রবেশ করলে সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শিক্ষার্থীদের ৬ দাবি: নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ; আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের অসৌজন্যমূলক আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা; ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ; ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও আধুনিক প্লেন চালু; মানবিক ও নিরাপদ প্রশিক্ষণ পদ্ধতি চালু।

 

সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচির পরিকল্পনা করলেও তার আগেই দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে প্রতিবাদ বা জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেয় এবং দাবি আদায়ে সোচ্চার হয়।

 

এদিকে ঘটনাস্থলে সকাল থেকে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন সন্তান বা স্বজনের খোঁজে, কেউ এসেছেন শোক প্রকাশে। স্কুলের নিরাপত্তা প্রহরী আমির হোসেন বলেন, ‘সকাল থেকেই লোকজন আসছে। সবাইকে অনুরোধ করছি যেন তারা শুধু দেখে চলে যান, ভিড় না করেন।’

 

আজ সকাল থেকেই শিক্ষার্থীদের অভিভাবকেরা হোস্টেলে এসে সন্তানদের নিয়ে যাচ্ছেন। যে ভবনের পেছনে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেই হায়দার আলী হোস্টেলের শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে দেখা গেছে।

 

স্কুলশিক্ষক আফরিন জানান, যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয় সেটি মূলত প্রাথমিক শাখার জন্য ব্যবহৃত হতো। ওই ভবনের কোন শ্রেণিকক্ষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতজন শিক্ষার্থী তখন সেখানে ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

গতকাল সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক ডা. মো. সায়েদুর রহমান। তিনি আরও জানান, চারটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

 

মাইলস্টোন কলেজের পরিচালক রাসেল তালুকদার জানান, কলেজের এক নম্বর ভবনের নিচে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে, যেখানে হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ ও হালনাগাদ করা হচ্ছে। অভিভাবকেরা সেখানে গিয়ে তথ্য দিচ্ছেন এবং নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।