• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আগামী বছর রাজশাহীর মাঠে গড়াবে আন্তর্জাতিক ম্যাচ: বিসিবি সভাপতি

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রিকেট উৎসব। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দেন, আগামী বছর রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচসহ বিপিএল ও প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা হবে।

রোববার (২২ জুন) সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে অংশ নেয় অনূর্ধ্ব–১২ খুদে ক্রিকেটাররা, যারা দুই ভাগে বিভক্ত হয়ে ছেলেদের ৬টি ও মেয়েদের ৬টি দলের মাধ্যমে ৬ ওভারের ম্যাচে মাঠ মাতায়। একইসঙ্গে আয়োজন করা হয় পেসার ও স্পিন হান্ট, ছবি আঁকা প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জ এবং ঐতিহাসিক টেস্ট মুহূর্তের ভিডিও প্রদর্শনী।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতেই এ আয়োজন। তারই অংশ হিসেবে রাজশাহীতে এই আয়োজন। কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলের আরো খেলোয়াড় পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আলোচন হবে।  রাজশাহীর স্টেডিয়ামে যে গ্রাউন্ড ফিল্ড আছে এমন গ্রাউন্ড ফিল্ড আনেক দেশেরই নেই। এত সুন্দর উইকেট নেই। দেশব্যাপী যদি আমরা এমন ফ্যাসিলিটি তৈরি করাতে পারি তাহলে অটোমেটিক্যালি ক্রিকেটার বের হয়ে আসবে।

তিনি বলেন, রাজশাহীতে প্রথম শ্রেণির খেলা হয়। আমার যেটা করবো রাজশাহী রিজিউনের মধ্যে প্রিমিয়াল লিগ চালু করবো। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও আম্পায়ারিং প্রোগ্রাম বাড়াবো। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা এখানে বয়সভিত্তিক খেলা আমার দু’দিনের জন্য চেষ্টা করব।

গ্রাউন্ড ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, রাজশাহীতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর আর কোন বড় খেলা সেভাবে হয়নি। আমরা খেলাটাকে ঢাকার বাহিরে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই। বিভিন্ন জায়গায় না ছড়ালে দর্শকদের যে উৎসাহ বা খেলোয়াড়দের যে উৎসাহ সেটি বর্ধিত করা যাবে না। এই মাঠে অন্তর্জাতিক ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যপারে আমার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সঙ্গে আলাপ আলোচনা করেছি। আমরা প্রস্তবনা দিয়েছি। অতি সত্তর এনএসসি এটিকে হাতে নিবে। আগামী বছর এর চেয়ে বড় আন্তর্জাতিক বা বিপিএলের খেলা আমার দেখতে পাব।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি এবং বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। মাঠে অংশ নেয়া এক খুদে ক্রিকেটার নিশান বলেন, বুলবুল স্যারের সঙ্গে হাত মেলাতে পেরে আমি খুবই গর্বিত।

তার অভিভাবক আহম্মেদে আলী বলেন, রাজশাহী থেকে আগে প্রায় জাতীয় দলের খেলোয়াড় ছিল, এখনো আছে। তবে আবারো রাজশাহী ছেলেরা নেতৃত্ব দিতে পারবে। যদি এভাবে তাদের খেলার সুযোগ করে দেয়ার পাশপাশি এখানে অন্তর্জাতিক ম্যাচ চালু হয় তাহলে ছেলেদের আগ্রহ আরো বাড়বে।

ক্রিকেট উৎসব ঘিরে রাজশাহী স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তীকে কেন্দ্র করে এমন আয়োজন ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশা জাগিয়েছে। বিশেষ করে রাজশাহীর মতো ঐতিহাসিক ক্রিকেট ঘাঁটির জন্য এটি এক নতুন সম্ভাবনার বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।